1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফিন্সবারি পার্ক মসজিদ ঘটনায় কেমডেন কাউন্সিলের বিবৃতি - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ফিন্সবারি পার্ক মসজিদ ঘটনায় কেমডেন কাউন্সিলের বিবৃতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১২০০ পড়া হয়েছে

লন্ডন: ফিন্সবারি পার্ক মসজিদের নামাজিদের উপর ভেন তুলে দেয়ার মর্মান্তিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে কেমডেন কাউন্সিলের লিডার কাউন্সিলার জর্জিয়া গোল্ড ও সাম্প্রদায়িক ঐক্য, সমতা ও নিরাপত্তার দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলার আবুল হাই এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রতিবেশী কাউন্সিল ইজলিংটনের আহতগন ও নিহতের পরিবারের প্রতি গভীর আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা ঘটনাটিকে নিরীহ লন্ডনবাসীদের উপর ম্যানচেস্টার, ওয়েস্টমিন্সস্টার ও লন্ডনব্রীজ এবং বরোমার্কেটের মত ভয়ঙ্কর আক্রমণ বলে উল্লেখ করেন।  বলেন-“বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে গ্রহন করে নিয়ে যে বহুজাতিক লন্ডনের সমাজ গড়ে উঠেছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে মূল্যবোধ বহুজাতিক লন্ডনবাসীর মনের গভীরে গড়ে উঠেছে এ আক্রমণ তার বিরুদ্ধে!
কেমডেনে বসবাসরত বৈচিত্রময় সংস্কৃতির সকল মানুষের এখনই সময় এ পৈশাচিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাড়ানো এবং আমাদের দৃঢ় মনোভাব ব্যক্ত করার যে কোনভাবেই আমরা সমাজকে বিভক্তভাবে দেখা কিংবা কাউকে ঘৃণার চোখে দেখার কোন প্রশ্রয় দেবো না।” বলেও তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন।
যারা উপবাসব্রত(রোজা) পালন করছেন তাদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্য কেমডেন কাউন্সিল দ্বারা বাড়তি পুলিশ মোতায়েমেরও প্রতিশ্রুতি দেন বিবৃতিতে।
ক্ষুদ্র কতিপয় লোক এই ঘৃণা ও সন্ত্রাসের কাজ করছে এরা সমাজের কোন ধরনের প্রতিনিধিত্বশীল মানুষ নয় বলে উল্লেখ করে- শংকিত নয় কিন্তু সতর্ক থাকতে তারা বিবৃতিতে উল্লেখ করেন।
কোন ধরনের সন্দেহমুলক কোন আচরণ লক্ষ্য করলে এই ০৮০০ ৭৮৯ ৩২১ নাম্বারে এবং জরুরী কিছু অনুমান করলে ৯৯৯ নাম্বারে পুলিশী সাহায্যের জন্য তড়িৎ ফোন করতে আহ্বান জানানো হয়েছে।

স্বাক্ষর:
কাউন্সিলার জর্জিয়া গোল্ড
দলনেতা, কেমডেন কাউন্সিল

কাউন্সিলার আব্দুল হাই
সাম্প্রদায়িক ঐক্য, সমতা ও নিরাপত্তার দায়ীত্বপ্রাপ্ত কেবিনেট সদস্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT