1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গ্র্যাজুয়েট ক্লাব ইউকে এন্ড ইউরোপের ফুলেল শ্রদ্ধা নিবেদন - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গ্র্যাজুয়েট ক্লাব ইউকে এন্ড ইউরোপের ফুলেল শ্রদ্ধা নিবেদন

লণ্ডন প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭১৬ পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘গ্র্যাজুয়েট ক্লাব ইউকে এন্ড ইউরোপ’ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৮ আগস্ট বিকালে গ্র্যাজুয়েট ক্লাব ইউকে এন্ড ইউরোপের নেতৃবৃন্দ লন্ডনে স্থাপিত হাজার বছরের স্রেস্ট বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংঘটনের সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হুসেনের পরিচালনায় অনুস্টিত শোক সভায় আলোচনায় অংশ নেন, গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সংঘটনের যুগ্ন সাধারন সম্পাদক ড আনিছু্র রহমান আনিছ, সলিসিটর মেহেদি হাসান, এডভোকেট বিশ্বজিৎ দে, দেলওয়ার হুসেন, আহসান ইলিয়াস সহ অনেকে।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কুচক্রীদের হাতে নির্মম ভাবে নিহত জাতির জনকের পরিবাবের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা অবিলম্ভে বঙ্গবন্ধুর হত্যাকারী পলায়নরত অপরাপর খুনিদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT