1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাইক্কাবিল পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বাইক্কাবিল পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

মৌলবীবাজার থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪০ পড়া হয়েছে

মৎস অভয়াশ্রমের আয়তন বাড়ানোর লক্ষ্যে
শীঘ্রই হাওর খনন করা হবে
হাওরে চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে
–মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে রয়েছে। হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

রোববার, ৯ ফেব্রুয়ারী দুপুরে জেলার শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো শাহীনা আক্তারসহ অন্যান্যরা।

এসময় উপদেষ্টা ফরিদা আখতার বাইক্কা বিলসহ দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।
ফরিদা আখতার বলেন, হাওরের সমস্যাগুলো দূর করার জন্য আমরা কাজ করবো। অনেক জায়গায় অপরিকল্পিত বাঁধ দেয়ার কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে হাওরের ক্ষতি হচ্ছে। হাওরের ক্ষতি হওয়া মানে মৎসের ক্ষতি হওয়া। এজন্য মৎস অভয়াশ্রমের আয়তন বাড়ানো হবে। একইসাথে খননও করার উদ্যোগ নেয়া হবে।


 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT