1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিএনপিকে সুযোগ দিলে শ্রীমঙ্গল–কমলগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে: হুমায়ুন কবির - মুক্তকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিএনপিকে সুযোগ দিলে শ্রীমঙ্গল–কমলগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে: হুমায়ুন কবির

শ্রীমঙ্গল থেকে কাওছার ইকবাল
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে

-হুমায়ুন কবির


বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কিভাবে করি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজারে বিএনপির মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। কৃষিখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করবে।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন যৌথভাবে কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান ও শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য মিজানুর রহমান,যুক্তরাজ্য বিএনপি সাবেক ক্রিড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT