1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্যবহৃত প্রাইভেট কারসহ ৩কেজি গাঁজা উদ্ধার রাজনগরে ৫ গাঁজা বিক্রেতা আটক - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

ব্যবহৃত প্রাইভেট কারসহ ৩কেজি গাঁজা উদ্ধার রাজনগরে ৫ গাঁজা বিক্রেতা আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৯৯৫ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। রাজনগর উপজেলায় গাজা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। মঙ্গলবার গোপন সংভাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় অভিযান চালিয়ে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল নিজগাঁও এলাকার একটি মাজারের সামনে থেকে ৩কেজি গাজা ও ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করে ওই ৫জনকে থানায় নিয়ে আসেন থানার এএসআই নুরুন নবী ও এএসআই আব্দুল ওয়াদুদ।
আটককৃতরা হলো-হবিগঞ্জের মাধবপুর এলাকার মৃত ইদ্রিছ আলীর পুত্র মোঃ হোসেন(২৭), একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র রায়হান মিয়া(২৫), আব্দুর রব এর পুত্র হিলাল মিয়া(২৮), আব্দুর রাজ্জাক এর পুত্র সবুজ মিয়া (২৫) এবং রাজনগরের ইন্দানগর চা বাগানের মৃত কালি প্রসাদ এর পুত্র রামকুমার (৫৩)।
পুলিশ সূত্র জানায়, আটককৃত ওই হবিগঞ্জের পেশাধার মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কার যোগে গাড়ির সামনে ও পিছনে দুটি নাম্বার প্লেট লাগিয়ে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ তাদের গন্তব্য ও ব্যবসা টেরপেয়ে অভিযান চালায়।
প্রাইভেট গাড়ির পৃথক দুটি নাম্বার হলো ঢাকা মোট্রো-গ ১১-৫০৯৯ ও ঢাকা মেট্রো গ ১৪-১০০৪। রাজনগর থানার ওসি শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা এই মাদক ব্যবসার সাথে জড়িত আরো চারজনের নাম বলেছে। তারা হলো পশ্চিমখাস নিজগাঁও এলাকার শামিম, ইউছুফ, কামাল ও সুজন নামের চার ব্যক্তি। পুলিশ তাদের পুরো ঠিকানা খুজে বের করবে। তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT