1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারতের সেনা প্রধান, ঢাকায় এসেছেন - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

ভারতের সেনা প্রধান, ঢাকায় এসেছেন

বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৩৩১ পড়া হয়েছে
ঢাকায় ভারতীয় সেনাপ্রধান

মুক্তকথা সংবাদকক্ষ॥ জেনারেল মনুজ মুকুন্দ নরভানে। তিনি ভারতের সেনাপ্রধান। সৌজ্ন্য সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমদের আমন্ত্রণে পাঁচ দিনের এক সফরে আজ বৃহস্পতিবার ৮এপ্রিল হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সাথে রয়েছেন তার স্ত্রী শ্রীমতি বীণা নরভানেসহ আরও দুই সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতীয় সেনা প্রধান আজই এসে ঢাকায় নামেন। ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদ ও গণমাধ্যম থেকে জানা গেছে, ঢাকা সফরকালে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধানসহ অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পরিদর্শন করবেন দেশের বিভিন্ন সামরিক ঘাঁটি।
জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত একটি বিশেষ সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করার পাশাপাশি যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী প্রভৃতি অনুষ্ঠানে তিনি সময় দেবেন।
ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো কর্মঘনিষ্ট করবে বলেই অভিজ্ঞ মহলের ধারণা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT