1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনসুর, শহীদ ও শাহাবুদ্দীন ৩য় বারের মত এমপি হলেন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মনসুর, শহীদ ও শাহাবুদ্দীন ৩য় বারের মত এমপি হলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৯ পড়া হয়েছে
এমপি মনসুর

তাদের সাথে নতুন এমপি হলেন নেছার আহমদ।

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার থেকে সর্বশেষ মামুনুর রশীদ মহসিনের পাঠানো বেসরকারী ফলাফলে জানা গেছে, মৌলভীবাজার-১ নৌকা মার্কা প্রার্থী শাহাব উদ্দীন পেয়েছেন-১৪৪১২১ ভোট, ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন মিটু পেয়েছেন মোট ৬৮৫২৩ভোট। মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মহাম্মদ মনসুর পেয়েছেন ৭৯৭৮২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম শাহীন নৌকা প্রতীকে পেয়েছেন-৭৭১৭০ভোট। মৌলভীবাজার-৩ সদর এলাকার এ আসনে নৌকামার্কা প্রার্থী নেছার আহমদ পেয়েছেন- ১৮৪৫৭৯ভোট তার প্রতিদ্বন্দ্বী এম নাসের রহমান ধানের শীষে পেয়েছেন- ১০৪৫৯২ ভোট, মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ নৌকা পেয়েছেন-২১৪৩০৩ভোট আর মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষে পেয়েছেন-৯৪৩৬৯ ভোট।

এমপি সুলতান মোহাম্মদ মনসুর। ভোট-৭৯৭৮২

এমপি শাহাবুদ্দীন। ভোট-১,৪৪,১২১

এমপি আব্দুস শহীদ। ভোট-২,১৪,৩০৩

মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট কেন্দ্র ছিল আসন ১-৯৯+ আসন ২-৯৩+ আসন ৩-১৬৮+ আসন ৪-১৫২ মিলে মোট ৫১২টি কেন্দ্র। সবক’টি আসন থেকেই বেসরকারী ফলাফল জানা গেছে। ফলে বেসরকারী এই ফলাফলে নিশ্চিত এমপি হতে চলেছেন  মৌলভীবাজার-১ আসন অর্থাৎ বড়লেখা থেকে বর্তমান হুইপ শাহাবুদ্দীন আহমদ। মৌলভীবাজার-২ আসন অর্থাৎ কুলাউড়া থেকে প্রাক্তন আওয়ামীলীগ নেতা এক সময়ের ডাকসু ভিপি তুখোর রাজনীতিক সুলতান মোহাম্মদ মনসুর। মৌলভীবাজার সদর-৩ আসন থেকে নেছার আহমদ এবং মৌলভীবাজার-৪ আসন অর্থাৎ শ্রীমঙ্গল-কমলগঞ্জ থেকে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
উল্লেখযোগ্য যে, মৌলভীবাজারের এ ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১২লাখ, ৯৭হাজার,০৬৮জন(১২,৯৭,০৬৮)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT