1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মালয়েশিয়া থেকে ফিরেই খুন হলেন প্রবাসী বাংলাদেশি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

মালয়েশিয়া থেকে ফিরেই খুন হলেন প্রবাসী বাংলাদেশি

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৫১৭ পড়া হয়েছে

লন্ডন: মঙ্গলবার, ৩রা মাঘ ১৪২৩।। বিমান থেকে নেমে ট্রেন ধরে সিরাজগঞ্জের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু, যাওয়া হয়ে উঠল না। খুন হয়ে গেলেন পথেই। ঢাকার কাছে গাজীপুরে রেললাইনের পাশ থেকে মালয়েশিয়া প্রবাসী সফিকুল ইসলামের দেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে। এলাকাবাসীরা রেললাইনের পাশে ট্রেনে কাটা দেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, মালপত্র ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়াতেই সফিকুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। সফিকুলের লাশের পাশে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেখানে তার স্ত্রীর পাসপোর্টও পাওয়া গিয়েছে। ওই এএসআই বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ছিনতাইকারীরা সফিকুলের সঙ্গে থাকা মালপত্র ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এর ফলে মাথায় আঘাত লেগে তাঁর মৃত্যু হয়েছে।”

পরে লাশের সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে সফিকুলের পরিচয় জানা যায় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লাল জানান, সফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের বাসিন্দা। ২০০৭ সালে চাকরি নিয়ে তিনি মালয়েশিয়ায় যান। পরে সিতি হাজার বিনতি নামে এক মালয়েশীয় তরুণীকে তিনি বিয়ে করেন।
সফিকুলের মা রাজু বালা বেগমকে উদ্ধৃত করে বিল্লাল বলেন, ‘‘স্ত্রীর জন্য কাগজপত্র তৈরি করতে সোমবার দেশে আসেন সফিকুল। ঢাকায় নামার পর বিমানবন্দর স্টেশন থেকেই ট্রেনে করে সিরাজগঞ্জে রওনা হন।’’ এর পর সকালে গাজীপুরে রেললাইনের পাশে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে বিল্লালকে খবর দেয়। পরে বিল্লাল খবর দেন থানায়।(আনন্দবাজার পত্রিকা থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT