1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে আক্কাস বাহিনীর সন্ত্রাস। দলিল লেখক সমিতি'র প্রতিবাদ ‌ও মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

মৌলভীবাজারে আক্কাস বাহিনীর সন্ত্রাস। দলিল লেখক সমিতি’র প্রতিবাদ ‌ও মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২৯৬৬ পড়া হয়েছে

বদরুল মনসুর।। মৌলভীবাজারে আক্কাস বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ করেছে জেলা দলিল লেখক সমিতি। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউপির সাবেক সদস্য এখলাছুর রহমান আক্কাস-এর বাহিনী কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা দলিল লেখক সমিতি।
গত ২২ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে মৌলভীবাজার দলিল লেখক সমিতির জেলা সভাপতি আব্দুল মোছাব্বির আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোছাব্বির, সদর উপজেলা সভাপতি আমির খান, সম্পাদক আব্দুল মন্নাফ, রাজনগর উপজেলা সভাপতি হিমাংশু চক্রবর্তি, সম্পাদক ফরিদ আহমদ, কুলাউড়া উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সম্পাদক আব্দুর রহিম, বড়লেখা উপজেলা সভাপতি মীর মকলিছুর রহমান, সম্পাদক শ্যামা বাবু, জুড়ি উপজেলা সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক মো: শাহজাহান, কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মোছাব্বির হোসেন, সম্পাদক খতিয়ার খান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো: ছায়েদ আলী, সহ-সভাপতি মো: ফজলুর রহমান, সম্পাদক সমিরণ চক্রবর্তি, মকছুদ মিয়া, মো: ফজলুর রহমান, ওবায়দুর রহমান ছালিক, আব্দুল নূর ও দলিল লেখক জুনেদ মোহাম্মদ প্রমুখ বক্তাগন। তারা এই হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আটককৃতদের প্রকৃত বিচার দাবী করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা ও ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলী  একযুক্ত বিবৃতিতে মৌলভীবাজার জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক মোঃ ফয়ছল আহমদ সহ ৪ জন দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল আসামীদেরকে গ্রেফতার করার জন্য মৌলভীবাজার এর পুলিশ প্রশাসন এর প্রতি জোর দাবী জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT