1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রসে ভরা অপরাধ! - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

রসে ভরা অপরাধ!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৫৬৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। কাহিনী খুব রসময়! এমন গল্প-কাহিনী কমই শুনা যায়। কাহিনীর জন্মদিয়েছে দক্ষিন আফ্রিকার কাজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। কাহিনী প্রচারের কাজটি মূলতঃ করেছেন কেনিয়ার একজন সাংবাদিক টেডি ইউগেনে। তিনিই প্রথম গণমাধ্যমে এ খবরটি প্রচার করেন। তারই বরাতে আমাদের আনন্দবাজার পুনঃপ্রকাশ করেছে। মজার হাস্যরসের কাহিনীর নায়ক বয়সে তরুণ এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া আন্তর্জাতিক খাদ্য ব্যবসায়ী কেন্টাকী ফ্রাইড চিকেন বা কেএফসি’কে বোকা বানিয়ে তার উদর পুর্তি করে গেছেন পুরো একবছর।
২৭ বছর বয়সি এ যুবক সে দেশের কেএফসি’র বিভিন্ন শাখায় গিয়ে পরিচয় দিতেন তিনি কেএফসি’র প্রধান কার্যালয়ের খাদ্যের গুণমান বিচারের চাকুরে। প্রধান কার্যালয় থেকে তাকে পাঠানো হয়েছে। যথারীতি খাদ্যের মান পরীক্ষা করে দেখতে গিয়ে পেটভরে খেয়ে নিতেন। কথায় আছে চোরের সারাজীবন হলেও সাধুর একদিন থাকবেই। এক বছর খাওয়ার পর অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশ তার নাম প্রকাশ করেনি। খেয়াল করার বিষয় যে, তিনি খুবই নির্ভরতার সাথে কেএফসি’র বিভিন্ন শাখায় গিয়ে খাদ্যমানের বিচারক পরিচয়ে মনের সুখে পছন্দসই খাবার খেয়ে আসতেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT