1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরের কলেজ ছাত্রীকে বরহাট থেকে উদ্ধার - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

রাজনগরের কলেজ ছাত্রীকে বরহাট থেকে উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৬৯৬ পড়া হয়েছে

Unknownমৌলভীবাজার দপ্তর থেকে: রোববার, ২৮শে আগষ্ট ২০১৬।। রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামের ফজিরা বেগম (১৭)। আইএ পরীক্ষা দিয়ে ফজিরার হাতে ছিল অফুরান সময়। গ্রামের মেয়ে ফজিরা কলেজ বন্ধের সময় আর যাবেন কোথায়। এসেছিলেন মৌলভীবাজার শহরে এক বান্ধবীর বিয়ের নিমন্ত্রণ পেয়ে। আনন্দ উপভোগ করতে এসে পড়েন বিপাকে। জয়দ্রতের দল হরণ করে নিয়ে যায়। বিয়ের আসর থেকে দুপুরে হরণ আর রাত ৯টায় মডেল থানার পুলিশ উদ্ধার করে মৌলভীবাজার শহরের লগ্র পশ্চিম এলাকা বড়হাটের একটি বাসা থেকে।

ফজিরা রাজনগরের মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। সে ওই গ্রামের মৃত কুটি মিয়ার মেয়ে।

mbpsপুলিশ জানায়, গত মঙ্গলবার বান্ধবীর বিয়েতে মৌলভীবাজার আসলে ফজিরাকে পশ্চিম বাজার থেকে অপহরণ করে ৬নং ওয়ার্ডের বড়হাট এলাকার আজিজুর রহমানের ছেলে জাকারিয়া রহমান রানা (২৫)। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাত ৯টায় বড়হাট এলাকার আজিজুর রহমানের বাসা থেকে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা পালিয়ে যায়।

ফজিরার ভাই ময়নুল ইসলাম বাদী হয়ে গত ১৬ আগষ্ট মৌলভীবাজার মডেল থানায় নারী নির্যাতন আইনে রানার বিরুদ্ধে একটি মামলা করেছেন (মামলা নং ২৩)। মেয়ের অপর ভাই আব্দুল মুকিত গতকাল বুধবার বাদীর পক্ষে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বলেন, পুলিশ উদ্ধার করে মেয়েটিকে মেডিকেল পরীক্ষা-নিরিক্ষার জন্য সরকারী হাসপাতালে দিয়েছে। পরে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT