1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরের সুনামপুর প্রাইমারি স্কুল থেকে দ্বিতীয় শ্রেনীর ছাত্র অপহরন - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

রাজনগরের সুনামপুর প্রাইমারি স্কুল থেকে দ্বিতীয় শ্রেনীর ছাত্র অপহরন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২৬০১ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র জীবন দাশ(৮)কে দিন-দুপুরে স্কুল থেকে অপহরন করেছে সুনামপুর গ্রামের রনু মেস্ত্রীর পুত্র রাজেন্দ্র দাশ রাজু। ঘটনাটি ঘটেছে শনিবার, ৫ আগষ্ট, দুপুর বারো টায়। স্কুলের প্রধান শিক্ষক
জ্যোতির্ময় দাশ বলেন, দুপুর সাড়ে এগারোটায় স্কুলে ক্লাশ নিচ্ছিলেন প্যারা শিক্ষক রুহেল আহমদ। এসময়ে রাজু ওই ছাত্রের মায়ের কথা বলে ছুটির অনুমতি নিতে আসে। ওই শিক্ষক তখন প্রধান শিক্ষকের(আমার) অনুমিত নিয়ে আসলে ছুটি দেবেন বলে জানান। একফাকে কৌশলে আমার অনুমতি নিয়ে এসেছে বলে জীবনকে স্কুল থেকে নিয়ে যায় সে। অথচ রাজু ওই ছাত্রের ব্যাপারে আমার কাছ থেকে কোন অনুমতিই নেয়নি। পরে বিষয়টি জানাজানি হলে আমি ওই শিক্ষককে দায়ী করি যে, জীবনকে কেন রাজুর কাছে দেওয়া হলো? শিক্ষক জানালেন রাজু বলেছে আপনী ছুটির অনুমতি দিয়েছেন। প্রধান শিক্ষক আরো জানান, মুতি লাল দাশ প্রতিদিন তার ছেলেকে স্কুলে রেখে ছুটির সময় এসে আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যান। মতিলাল এর আগে আমাকে জানিয়েছেন, তিনি ছাড়া তার ছেলেকে কারো কাছে যেন না দেই। শনিবার তিনি আসলে আমার ছেলে কই জানতে চাইলে আমি অবাক হয়ে যাই। এই ঘটনার পর তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবীর ও স্কুল সভাপতি লেচু মিয়াকে জানিয়ে রাজনগর থানায় একটি জিডির প্রস্তুতিতে আছি। রাজনগর থানার সাথে এব্যাপারে যোগাযোগ করা হলে থানার তরফ থেকে জানানো হয় বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT