1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

রাজনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৯১ পড়া হয়েছে

মৌলভীবাজার দফতর থেকে:
রাজনগর, মঙ্গলবার, ২৭শে সেপ্টেম্বর ২০১৬।।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে বেলা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের পেইন্ট মিস্ত্রি আরজান আলীর স্ত্রী বেলা বেগম সোমবার সকালে কাপড় কেনার জন্য স্বামীকে এক হাজার টাকা দিতে বলেন। রাতে বাড়ি ফিরে টাকা দিবেন বললেও টাকার ব্যবস্থা না করতে পারায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুজনে ঘুমিয়ে পরেন। মঙ্গলবার সকালে বাড়ীর সদস্যরা আরজান আলীর বসতঘরের পূর্বপাশে একটি দুচালা ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
মর্গে পাঠায়। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT