1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা, স্বামী আটক - মুক্তকথা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

রাজনগরে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩১৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে ঘরে ঢুকে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। তাদের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার ৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে পারিবারিক ভাবে মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগম এর সাথে পার্শ্ববর্তী একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এমতাবস্থায় গত কুরবানীর ঈদের পূর্বে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে। রোববার সকালে স্বামী ও শশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদেরকে ঘরে রেখে কাজের জন্য বাহিরে যান। এক পর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শশুর ফারুক মিয়া শ্বাষরুদ্ধ করে শারমিনকে হত্যা করে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দীর্ঘ দিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি। রাজনগর থানার অফিসার ইানচার্জ বিণয় ভুষণ রায় বলেন, ঘটনার ৪ ঘন্টার মধ্যে স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT