1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে বাঁশঝাড়ে মিললো কিশোরের মৃতদেহ - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

রাজনগরে বাঁশঝাড়ে মিললো কিশোরের মৃতদেহ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৩২৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে বাঁশঝাড় থেকে এক কিশোরের মৃতদহে উদ্ধার করা হয়েছে। বাঁশঝাড়ের ভিতর একটি গাছের ডালের সাথে নিজের শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতবিার(২৪ আগস্ট) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের আয়ান মিযার বাড়ীর পেছনের বাঁশ ঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। নিহত কিশোরের নাম শফিক মিয়া(১৬)। সে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের হোছন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শফিক মিয়া তার বাবা হোছন মিয়া ও চাচা হাছন মিয়ার সাথে পার্শ্ববর্তী টেংরা ইউনিয়নের একামধু গ্রামে ধান রোপনের কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে শফিকের মুঠোফোনে কল এলে জরুরী প্রয়োজনের কথা তার বাবাকে বলে চলে যায়। যাওয়ার সময় তার চাচাকে ৫০০ টাকাও দেয়। সে দুপুরে দেড়টার দিকে আয়ান মিয়ার ছেলে বাদল মিয়া(১৪) তাদের বাড়ীর পেছনে গাছের সাথে শার্ট গলায় বাঁধা একজনকে দেখে স্থানীয়দের ডাকেন। পরে খবর পেয়ে শফিকের মামাতো ভাই মিঠু মিয়া সেখানে যায়। এসময় স্থানীয়রা দা দিয়ে শার্ট কেটে মৃতদেহ মাটিতে রাখেন। পুলিশ খবর পেয়ে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কামারচাক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুব আহমদ বলেন, ছেলেটির বাবা বলেছেন মুঠোফোনে কারো কল আসার পর সে রাস্তা থেকে ফিরে আসে। পরে দুপুরের দিকে এক শিশু তার মৃতদেহ দেখতে পায় এবং এতে জানাজানি হয়।

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ঝোপের ভেতরে ঝুলন্ত দেখে ছেলেটির মামাতো ভাই বাঁচানোর উদ্দেশ্যে গাছের সাথে বাঁধা শার্ট কেটে মাটিতে নামিয়েছে জেনেছি। তার সুরতহালে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT