1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শমশেরনগরে নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

শমশেরনগরে নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬৮৩ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ১০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর-মৌলভীবাজার সড়কের পাশে মরাজানেরপারস্থ এলাকায় শমশেরনগর হাসপাতাল ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল হক মিন্টুর স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশফাকুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নির্মল চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম আরিফুজ্জামান অপু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শমশেরনগর হাসপাতাল কমপ্লেক্স স্থাপনের জন্য শমশেরনগরের প্রবাসী সরওয়ার জামান রানা ও আলেয়া জামানের দানকৃত এক একর বিশ শতাংশ ভূমিতে হাসপাতাল ও প্রশাসনিক ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গাছের চারা রোপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT