1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শমশেরনগর বিএএফ শাহীন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

শমশেরনগর বিএএফ শাহীন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮৭ পড়া হয়েছে
গ্রামীণ ধামাইল

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ।। বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো শমশেরনগর বিএএফ শাহীন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক এ অনুষ্ঠানে, ২০১৮সালে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে যেসকল কৃতি শিক্ষার্থীগন শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম হয়েছেন তাদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, লোকগীতি, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, হাছন রাজার গান, নাটিকা ও নৃত্য অনন্য আন্তরিকতায় পরিবেশন করে উপস্থিত দর্শক স্রোতাদের মুগ্ধ করে রাখে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাশারের এয়ার অধিনায়ক ও শাহীন কলেজ গভর্নিং বডির সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শফিউল আলম, ওএসপি, বিএসসি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল হাসান।
সবশেষে আমন্ত্রিত প্রধান অতিথিকে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের পক্ষে একটি সম্মাননা ক্রেষ্ট ও এ কলেজের পক্ষে আঁকা সিলেটের চা-বাগানের প্রাকৃতিক দৃশ্যের একটি নিখুত ছবি প্রদান করা হয়। প্রধান অতিথি ২০১৮সালে এ কলেজের শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীদের হাতে সম্মাননা পত্র তুলে দেন। এছাড়ও জাতীয় বিভিন্ন প্রতিযোগীতায় মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বধারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT