1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিশু ধর্ষণের অভিযোগে মৌলভীবাজারে এক বৃদ্ধ গ্রেফতার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

শিশু ধর্ষণের অভিযোগে মৌলভীবাজারে এক বৃদ্ধ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮৭ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা সদরে ৮ বছর বয়সী এক নাবালিকা শিশু ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় অভিযুক্ত হান্নান মিয়া(৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। শনিবার গণনাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা যায়, গত ০৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর মতেল থানার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশু রানী আক্তারকে(ছদ্মনাম) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ৯ মার্চ ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT