1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রমিকরা মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার কারিগর: ইনু - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

শ্রমিকরা মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার কারিগর: ইনু

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১ মে, ২০১৭
  • ৬৪৫ পড়া হয়েছে

লন্ডন:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শ্রমিক শ্রেণী মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রার মূল চালিকা শক্তি ও কারিগর। তাদের অবদান ও অধিকার অস্বীকার করে সমাজ এগুতে পারে না। তিনি সোমবার মে দিবস উপলক্ষে সকালে রাজধানীর জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউতে ‘জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ’ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইত্তেফাক এ খবর প্রকাশ করেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি।
তথ্যমন্ত্রী বলেন, শ্রমিক বান্ধব রাজনীতি, শ্রমিক বান্ধব অর্থনীতিই কেবল মাত্র বৈষম্যহীন সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক খাতের বাইরে অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে শ্রমিক হিসেবে স্বীকৃতি ও আইনসম্মত অধিকার দিতে হবে। ইনু বলেন, শ্রমিক ঐক্য ও ট্রেড ইউনিয়ন শুধু শ্রমিক স্বার্থের পাহারাদার না, সুস্থ শিল্প সম্পর্কেরও গ্যারান্টি।
তিনি বলেন, শ্রম আইন বাস্তবায়নে গাফিলতি বন্ধ করতে হবে। তিনি বাজারের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরী নির্ধারণ ও কর্মক্ষেত্রে শ্রমিকের জীবন ও দেহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার-মালিক-শ্রমিক সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। শিরীন আখতার বলেন, ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। তিনি বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT