1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে ইসমাইল হোসেনের নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

শ্রীমঙ্গলে ইসমাইল হোসেনের নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১১৫১ পড়া হয়েছে

বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা ইসমাইল হোসেন স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

৪ জুন শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল নাগরিক কমিটির আয়োজনে ‘মুক্তিযুদ্ধে ইসমাইল হোসেন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ মূয়ীজুর রহমান। সদস্য সচিব সাংবাদিক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বিশিষ্ট রাজনীতিবিদ আবু শহীদ মোঃ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির চানু, মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায় প্রমূখ।

অনুষ্ঠানের মূলপর্বে আলোচনা সভায় শিক্ষক নেতা জহর তরফদারের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে স্মৃতিচারণ করেন অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম, টি ষ্টাফ এসোসিয়েশন নেতা মো. জাকারিয়া আহমদ, প্রয়াত ইসমাইল হোসেনের ভাই আছকির মিয়া, ফোনে সংযুক্ত হন স্ত্রী নাহার বেগম ও নিউইয়র্ক থেকে ভিডিও ক্লিপের মাধ্যমে সংযুক্ত হন প্রয়াতের মেয়ে ফারহানা রহমান বর্না।

বক্তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বর্ণাঢ্য কর্মময় ও বর্ণময় রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। সভায় প্রস্তাব করা হয়, তিনি যে সড়কে বসবাস করতেন, এখনও উনার পরিবার বসবাস করেন সেই শ্যামলী আবাসিক এলাকার সড়কটি উনার নামে নামাকরণ করা হোক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT