1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২জুয়ারী আটক - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা।

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২জুয়ারী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭১৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২ জুয়ারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজার এলাকায় ফিশারীর পাড়ে নির্মিত কামাল মিয়ার ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় জুয়াড়িদের সাথে ঘরে জুয়া খেলা অবস্থায় থাকা ফিশারীর মালিক কামাল মিয়া কৌশলে পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮০ হাজার টাকা, কয়েক প্যাকেট তাশ (প্লেকার্ড) উদ্ধার করেন। আটককৃতরা হলেন, মান্নান মিয়া (৩৭), আজাদ মিয়া (৩৯), মো. উমর আলী (৪১), ময়না মিয়া (৪২), সফিক মিয়া (৪০), মনির হোসেন (৩৮), কফিল মিয়া (৪০), রফিক মিয়া (৩৬), বলিল মিয়া (৫০), চুনু মিয়া (৪৮), সামছু মিয়া (৪০) ফরমান মিয়া (৪২)। আটককৃতরা সবাই মৌলভীবাজার, বানিয়াচং, বাহুবল ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাতে কামাল মিয়ার ফিসারী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা।

তিনি আরো জানান, জুয়া আইনে মামলা নিয়ে আটককৃতদের মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোট হাজতে প্রেরণ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ফিসারীর মালিক কামাল মিয়া(৪৮) কৌশলে পালিয়ে যায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT