1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সঙ্গীতগুরু আদিত্য মোহন বাগচীর স্মৃতির স্মরণে স্মরণিক সভা - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

সঙ্গীতগুরু আদিত্য মোহন বাগচীর স্মৃতির স্মরণে স্মরণিক সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৭৪৬ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস: প্রয়াত সঙ্গীত শিক্ষক শ্রী আদিত্য মোহন বাগচী স্মরণে স্মরণ সভা হতে যাচ্ছে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে। আয়োজনের উদ্যোক্তা স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজারের প্রথম বেসরকারী সঙ্গীত বিদ্যালয় ‘রাগরঙ’ সঙ্গীত আকাদেমি।
দুনিয়াতে কোন সাধকই সাত তারাতারি সাধনার উচ্চমার্গে পৌঁছাতে পারেননি। যে কোন কাজের চরম লক্ষ্যে পৌঁছাতে হলে ত্যাগী মন নিয়ে সময় দিতে হয়। দায়ীত্ব নিয়ে নিষ্ঠা আর একাগ্রতার সাথে নিরলস কাজ করে যেতে হয়। তবেই না সফল মার্গে পৌঁছা। এটাই সফলতার একমাত্র মার্গ। তেমনি এক সঙ্গীত সাধক ছিলেন আদিত্য বাগচী।

শ্রী আদিত্য মোহন বাগচী প্রথম জীবনে, যৌবনের সূচনায় নেশায় নেশায় সঙ্গীতের চর্চ্চায় মনোযোগী হন। পরে সঙ্গীতাঙ্গনে তার বিচরণ ছিল পেশার তাগিদে। কিন্তু জীবন সায়াহ্নে এসে সঙ্গীত হয়ে উঠে তার বাকী জীবনের ব্রত। সংগীতের মন উতলা মাধুর্য্যবিভা ছড়িয়ে গেছেন মৌলভীবাজার শহরের প্রতিটি পাড়ায় মহল্লায়। আদিত্য মোহন বাগচী তাই বেঁচে থাকবেন দক্ষিন সিলেটের মনুবাহিত অঞ্চলের অসংখ্য শিল্পীর মনোজগতে আর গানের প্রতিটি পরতে পরতে।
স্মরণ সভার আয়োজনকারী প্রতিষ্ঠান “রাগরঙ সঙ্গীত আকাদেমী”র সাধারণ সম্পাদক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস তার নিমন্ত্রণপত্রে লিখেছেন-“আট এর দশক থেকে বিগত দীর্ঘ তিনটি যুগ ধরে আপনারা যাঁরাই শ্রী বাগচী মহাশয়ের সান্নিধ্যে এসেছেন, কিছুটা হলেও সঙ্গীতে তালিম পেয়েছেন…।” আর তিনিই ছিলেন সঙ্গীতনিধি আদিত্য মোহন বাগচী। আগামী ২রা এপ্রিল সোমবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় শুরু হবে স্মরণ সভা। 
গত ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার ২০১৮ই দুপুরে নিজ বাড়ীতে এই সঙ্গীত সাধক পরলোকগমণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT