1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৬০ পড়া হয়েছে
স্কটল্যান্ডে উদযাপিত হলো বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস।
জাঁকজমকপূর্ণভাবে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত সংসদ সদস্য ফয়ছল চৌধুরীর তত্তাবধায়নে স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। রোজা থাকার কারনে প্রায় এক মাস দেরীতে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান।আমরিন রহিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কনসুলার জেনারেলরা উপস্হিত ছিলেন অনুষ্ঠানে। স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরা সহ দেশী বিদেশী বিপুল সংখ্যক অতিথির সমাগম হয়েছিল অনুষ্ঠানে।

 

 

কর্মসুচির প্রথম পর্বে অনুষ্ঠানের পৃষ্টপোষক বাংলাদেশী বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান, উদযাপন কমিটির আহবায়ক গোলাম আনিস চৌধুরী, ডঃ সন্দেশ গুলহানি এমএসপি, ইভান ম্যাকি এমএসপি, ওয়ালী তছর উদ্দীন এমবিই প্রমুখ। বক্তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার অনুরোধ করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয়ার্দ্ধে সৈয়দ শামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় লন্ডন থেকে আগত শিল্পী শেবুল, রুজী সরকার, হাবীব বাপ্পুসহ স্হানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকজ সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। স্কটল্যান্ডের এডিনবার্গ, গ্লাসগো, ডান্ডি সহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে স্কটল্যান্ড পার্লামেন্ট। অনুষ্ঠানে উপস্হাপনা করেন সৈয়দ সামসুল ইসলাম সায়েম এবং আরমিন রাহিম(Amreen Rahim)।

সবাই অনুষ্ঠানের স্পন্সর ফয়ছল চৌধুরী এমএসপি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে বাংলাদেশী অভিবাসীদেরকে আবারো অনুষ্ঠানের সুযোগ করে দেয়ার অনুরোধ করেন।

 

 

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT