1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'স্বাগত মিষ্টিঘর'সহ ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

‘স্বাগত মিষ্টিঘর’সহ ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪১ পড়া হয়েছে

নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার অভিযান চালায়। অভিযানের সময় হলদিগুল- চাঁদনীঘাট সড়কের আব্দুল্লাহপুর সড়ক, খেয়াঘাট বাজার, মোকামবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রাখা, ওজনে কম দেওয়া, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করায় খয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা, আব্দুল্লাহপুর সড়কে অবস্থিত সজিব রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, মোকামবাজারে অবস্থিত আকিল উদ্দিনের মাছের দোকানকে ৫ শত টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করায় যাদব মেডিকেল হলকে ২ হাজার ৫ শত টাকা জরিমনা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT