1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান'র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত - মুক্তকথা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান’র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২১৬ পড়া হয়েছে

প্রয়াত আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান। মুক্তিযুদ্ধকালীন ও পরে এমপি, হুইপ ও জেলা চেয়ারম্যান।

স্বাধীনতা প্রদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান; প্রয়াত আজিজুর রহমান’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন, মৌলভীবাজার’র আয়োজনে গত শুক্রবার ১৮ আগষ্ট বিকেল ৫টায় স্থানীয় পৌরমিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন’র সদস্য আব্দুল খালিক চৌধুরী। স্মরণ সভায় প্রয়াত আজিজুর রহমানের মুক্তিযুদ্ধকালীন নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। প্রয়াত আজিজুর রহমান সংসদের সাবেক এমপি, হুইপ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান’র দ্বায়িত্ব পালন করেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ই আগষ্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

স্মরণানুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিগন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT