1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হত্যামামলার পলাতক আসামী ময়মনসিং থেকে গ্রেপ্তার - মুক্তকথা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

হত্যামামলার পলাতক আসামী ময়মনসিং থেকে গ্রেপ্তার

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৩১ পড়া হয়েছে

শিক্ষক রোজিনা হত্যার এক আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার


 

কমলগঞ্জের শিক্ষিক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরপে সোনা(৫০) কে গ্রেফতার করা হয়েছে। রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন(রেব) এর সহযোগিতায় গত মঙ্গলবার(৩জুন) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জের বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেফতার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা(নং-১৩/২৫) অনুযায়ী আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সকাল ১০টায় ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দিলে দা দিয়ে কূপিয়ে জালাল আহমেদকে গুরুতর জখম করে। জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে দা-বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT