1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হত্যা মামলার প্রধান আসামী মাসুক গ্রেপ্তার - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

হত্যা মামলার প্রধান আসামী মাসুক গ্রেপ্তার

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৩৬ পড়া হয়েছে

দু’জন হত্যার প্রধান আসামী মাসুক গ্রেপ্তার


 

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় ২ ভাতিজিকে কূপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মাসুক আলী (৫২)-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তার আগে নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ গত মঙ্গলবার রাতে মাসুক আলী সহ আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদসহ পুলিশের একটি দল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের আপন চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম কোন কিছু না বলেই পেছন থেকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যা করে। হত্যাকারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তাদের মা হাজিরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে মাসুক গংরা। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনও তার জ্ঞান ফিরেনি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT