1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক-১ - মুক্তকথা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক-১

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৮৪৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়। মঙ্গলবার(১৪ নভেম্বর) ভোররাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT