1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২১জন অনুপ্রবেশকারী আটক - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

২১জন অনুপ্রবেশকারী আটক

কমলগঞ্জ থেকে প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৫৯ পড়া হয়েছে

ভারত থেকে অনুপ্রবেশের সময় কমলগঞ্জ সীমান্তে
নারী-শিশুসহ ২১ জন আটক


 

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী(বিএসএফ) তাদেরকে পুশ ইন করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। সোমবার(২৬ মে) সকাল পৌনে ৮টার সময় উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় এরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ, এস, এম, জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার সদর থানার দেওয়াবের খামার গ্রামের মোঃ বেলাল হোসেন(৪৫), রাশেদা বেগম(৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মোঃ মজিবুল(২২), সেলিনা(২০), মৌপিতা(৩), মরিয়ম(৮ মাস), মোঃ গোলদার(৫০), আনজু(৪০), রাশেদুল(২০), জেসমিন(৮), রাঙ্গামাটি গ্রামের মোঃ আশরাফ(৪০), রাহেনা(৩০), রায়হান(৮), আশা মনি(১৮), মোঃ আখের আলী(২৩), তৈয়ব আলী(৪৫), ইব্রাহিম(২ মাস), খাদিতা(২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মোঃ নাজমুল হাসান(২৪), ইনচার আলী(৫০), হামিদা বেগম(২০), রাবেয়া খাতুন(২)। এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করলো বিজিবি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT