1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৬৫ বছরের নারী ১৪মাসে ৮জন শিশুর জন্ম দিলেন - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

৬৫ বছরের নারী ১৪মাসে ৮জন শিশুর জন্ম দিলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১৩ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। ভারতের বিহারে ৬৫বছর বয়সী এক মহিলা ১৪মাসের মধ্যে ৮সন্তানের মা হয়ে অবাক পৃথিবীকে আরেক দফা অবাক করে দিলেন। তার সাথে পাল্লা দিয়ে অপর আরেক মা বিগত ৯মাসের মধ্যে ৫টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ভারতের ন্যাশনেল হেরাল্ড গত ২২ অগষ্ট এ খবর প্রকাশ করে।
জানা যায় যে, এ দু’জন মহিলা কন্যা সন্তান জন্ম দেয়ার জন্য ‘উৎসাহ ভাতা’  গ্রহন করেছেন। কারণ জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়মানুসারে একজন মহিলা মেয়ে শিশু জন্ম দিলে রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে ‘উৎসাহ ভাতা’ নিতে পারেন।

সন্তান সম্ভবা। ছবি কৃতিত্ব- ন্যাশনেল হেরাল্ড থেকে ছবি সংগ্রহ

বিহার, মোজাফ্ফর পুরের মশারী ব্লকের ৬৫বছর বয়সের লীলা দেবী তার ‘উৎসাহ ভাতা’র অংশ সংগ্রহ করেছেন বিগত ১৪মাসে ৮টি কন্যা শিশুর জন্ম দিয়ে।
কার্যতঃ এ মহিলা দু’জন কাগজে-কলমেই এই শিশুগুলোর জন্ম দিয়েছেন, বাস্তবে নয়। ভারতীয় টাকায় প্রতিটি শিশু’র জন্য ১৪০০ রুপী হিসেবে ‘উৎসাহ ভাতা’ও সংগ্রহ করে নিয়েছেন। এভাবে শিশু সন্তানের জন্ম দেখিয়ে অভিনব এই কায়দায় অর্থ হাতিয়ে নেয়া হয়েছে কি-না তা খতিয়ে দেখার জন্য মোজাফ্ফর পুরের জেলা হাকিম চন্দ্র শেখর সিং একজন অতিরিক্ত জেলা হাকিমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ‘তথ্য তালাশ কমিটি’ গঠন করে দিয়েছেন বিষয়টির সত্যতা খুঁজে বের করার জন্য।
জেলা হাকিম শ্রী সিং বিষয়টিকে অসাধু সরকারী কর্মচারী ও দালালদের একটি জালিয়াতী বলেই মনে করেন তাই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান। সূত্র: ন্যাশনেল হেরাল্ড

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT