1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নেতৃত্ব নির্ধারনের বিতর্ক - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

নেতৃত্ব নির্ধারনের বিতর্ক

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৩৪০৪ পড়া হয়েছে

_90679135_8a70a33d-ec12-4319-94db-68415c5a5b33মুক্তকথা: বৃহস্পতিবার, ৪ঠা আগষ্ট ২০১৬।।
কার্ডিফে আজ অনুষ্ঠিত হয়ে গেল শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে দলীয় বিতর্ক। দলীয় নেতৃত্ব নির্ধারণের লক্ষ্যে সারা যুক্তরাজ্যব্যাপী অনুষ্ঠিতব্য এক সিরিজ বিতর্কের এটি ছিল প্রথম। ২৪শে সেপ্টেম্বর গণতান্ত্রিক প্রথাগত এই বিতর্কের সমাপ্তি হবে। বিতর্কে অংশগ্রহনকারী দু’জন। সর্বজন পরিচিত দলীয় নেতা জেরেমি করবিন এবং তার সাথে প্রতিদ্বন্ধী “ওয়ার্কস এন্ড পেনশন” এর প্রাক্তন মুখপাত্র মি: ওয়েন স্মিত।

বিতর্কে মি: স্মিতের মূল সুর ছিল ব্যক্তি করবিনের বিরুদ্ধে। তার মতে  শ্রমিক দল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আর করবিন সে টুকরোগুলি জোড়া লাগাতে ব্যর্থ হয়েছেন। তিনি পারবেন না।

করবিনের সোজাসাপটা জবাব ছিল, “স্মিত এ কথা বলতেই পারেন না। কারণ ছায়া মন্ত্রীসভা থেকে তিনি এবং তার কিছু সঙ্গিসাথি পদত্যাগ করেছিলেন।”

কিছু কিছু ক্ষেত্রে তারা উভয়েই একমত হন তবে স্মিত বলেন, নেতা করবিন একটি সর্বজন গ্রাহ্য বিশ্বাসযোগ্য ছায়া মন্ত্রীসভা উপস্থাপনায় অক্ষম ছিলেন। “ওয়ার্কস এন্ড পেনশন”এর এই প্রাক্তন মুখপাত্র মি: ওয়েন স্মিত নেতা করবিনের কাছে জবাব চেয়ে জোর দিয়ে বলেন যে নিজের দলীয় এমপি’দের অনাস্থা ভোটের পর মি: করবিন কি করে নেতৃত্বে আসীন থাকতে পারেন।

_90679137_e037dc1c-75e5-40a4-9533-87dea47df9feকার্ডিফে আয়োজিত, আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চালুথাকা ২ ঘন্টাব্যাপী উক্ত  বিতর্কের নিয়ন্ত্রকের দায়ীত্বে ছিলেন আইটিভি, সিমরু ওয়েলস এর কেতরিন হফ জোনস।

মি: স্মিত, করবিনের ঘোর সমর্থকদের কাছে তার বিদ্রোহের অভিযোগটি খন্ডন করে বলেন মি: করবিন যখন আমাদের নেতৃত্বে  টোরিরা তখন আমাদের মাথার উপর দিয়ে ছরি ঘুরায়! এই টোরিদের বিরুদ্ধে গেল মাসগুলোর চেয়ে এখন আরোবেশী আক্রমণাত্মক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দলকে এতোবেশী অনৈক্যের মধ্যে আর কখনও দেখিনি। ভোটে, রক্ষণশীলদের থেকে আমরা ১৪ পয়েন্ট পেছনে ছিলাম এবং ভোটারদের আস্থা অর্জনে আমরা ব্যর্থ হয়েছিলাম।

জবাবে মি: করবিন বলেন যে, আমারই নেতৃত্বে শ্রমিকদল বিগত নির্বাচনে ৪টি বাই-ইলেক্শন ও ৪টি মেয়রেল নির্বাচনে বিজয়ী হয়। কিন্তু আমাদের পেছনে পরে যাবার প্রধান কারণ হল সামনের কাতার থেকে ব্যাপক ওই পদত্যাগ। পদত্যাগের ওই ঢেউ আমাদের পেছনে নিয়ে যায়।(বিবিসি থেকে অনুদিত)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT