1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
- মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৩১২৬ পড়া হয়েছে

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

thumbnail_syeda Saira Mohsin

মৌলভীবাজার থেকে আব্দুল ওয়াদুদ।।
মুক্তকথা: সোমবার, ১৫ই আগষ্ট ২০১৬।। সৈয়দা সায়রা মহসীন এমপি বলেছেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেছিলেন তখনই দেশী-বিদেশী চক্রান্তকারীরা তাকে সপরিবারে হত্যা করে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু সেটি সফল হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হতে চলেছে।
সোমবার, ১৫ আগস্ট দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও এ অবস্থিত আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মৌলভীবাজার সদরের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এ কথা বলেন।
আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য মো: মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনকার আহমদ, কলেজের অধ্যক্ষ প্রফেসর আ: রাজ্জাক ও নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা, অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।
কলেজের পক্ষে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক অর্ধেন্দু দেব, প্রভাষক নিরুপম রায়, প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন এমপি তার বক্তব্যে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজকে জাতীয়করণ অথবা এমপিওভুক্তকরনের লক্ষ্যে প্রচেষ্ঠা চালাবেন বলে আশ্বাস প্রদান করেন। সভা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। পরে শিরনী বিতরণ করা হয়।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT