1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
- মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ১৭১৫ পড়া হয়েছে

10419504_10104787329460189_3480915307522019235_nমুক্তকথা: মঙ্গলবার, ১৬ই আগষ্ট ২০১৬।। [কেনাডায় বসবাসরত বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রণি প্রেন্টিস রয় একটি কবিতা লিখে আমার ফেইচবুকে পত্রস্ত করার অনুরোধ করেছে। রণি কবি নন্ তবে জাত শিল্পী। কবি আর শিল্পী সমগোত্রীয় বলেই আমার ধারণা। একজন শিল্পীর মনে কাব্যভাব থাকতেই পারে। শিল্পীর কাব্যচর্চ্চা শিল্পীগুণকে ভিন্ন মাত্রা দেয়। রণি প্রেন্টিস, সেই বাল্য থেকেই সঙ্গীতের প্রতি তার অপার আগ্রহ। জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন সঙ্গীত সাধনায়। সময় দিয়েছেন অফুরান! সঙ্গীতের জগতে নাম কুড়িয়েছেন অগণিত। সুদূর কেনাডায় বাংগালী সংস্কৃতি চর্চ্চায় নিরন্তর এক কর্মযোগী। ঢাকায়তো আছেই, কলকাতায়ও তার একটি অবস্থান রয়েছে। জন্ম মাটির টানে বাংলাদেশে(মৌলভীবাজারে) সম্পূর্ণ নিজ খরচে প্রতিষ্ঠা করেছেন “রাগ রঙ্গ” নামের সঙ্গীত বিদ্যালয়। তার কবিতায় কিছু ক্ষোভ কিছু খেদ রয়েছে। জানিনা কেনো, একমাত্র তিনিই বলতে পারেন। তবে ওই খেদ আর ক্ষোভ কবিতার মানকে আসন দিয়েছে। ]

আফসোস্!

ছোট ছোট দুঃখ-ব্যাথায়
খ্যেক্ শেয়ালের গল্প-গাঁথা
হুক্কা হুয়া হুক্কা হুয়া হাঁক।

দ্রাক্ষ্যা-তরুর গায়,
মিঠে আঙুর হাতছানি দেয়
জ্বিব্হায় জল টঁই-টম্বুর।
কিন্তু, এ যে এত উঁচু, এত দূউউউর!

লম্ফ ঝম্প দাপাদাপি,
কিছু তো রাখিনি বাকি
তবু কেন ছুঁতে নাহি পাই?
এতো চেষ্টা, এতো শ্রম! বৃথা যত পরিশ্রম
তবু তার স্বাদ নাহি পাই

আফসোস্! তায়, মনকে বোঝায়-
“আঙুর ফল খেতে ভারি টক্”!
পড়েছে আকাল, পুড়েছে কপাল
দেরিতে হলেও বুঝেছে শেয়াল।

নাহি যাবো আর ওপথে আবার,
নাকে দিলাম খৎ।
বিছুটি পাতায় গড়াগড়ি যায়
নাকাল ভবিষ্যত!

-রণো

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT