1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কার গোদামঘর? আটক হলেন একজন - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

কার গোদামঘর? আটক হলেন একজন

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৮৪ পড়া হয়েছে

সাবেক এমপি’র ভাইয়ের গোদামঘর
পাওয়া গেলো ভারতীয় চিনি,
আটক একজন

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া(৩৫) নামে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।

আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তারা সব ভাই আত্মগোপনে আছেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল।

এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT