1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মটরকারের ধাক্কায় আহত ছাত্র হাসপাতালে নিত, চিকিৎসায় ডাক্তারের অবহেলায় তার মৃত্যু - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

মটরকারের ধাক্কায় আহত ছাত্র হাসপাতালে নিত, চিকিৎসায় ডাক্তারের অবহেলায় তার মৃত্যু

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৪৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার: গত শনিবার ৮ই জুলাই রাতে মৌলভীবাজার শহরের জগন্নাথপুর এলাকায় কারের ধাক্কায় মারাত্মক আহত একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। একটি বেপরোয়াভাবে চালিত প্রাইভেট কারের ধাক্কায় আহত ওই কলেজ ছাত্রের নাম তপন রুদ্র পাল। তিনি মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একজন মেধাবী ছাত্র ছিলেন। তপন রুদ্র পাল ওই দিন মটর কারের ধাক্কায় আহত হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ যে সেখানের কর্তৃপক্ষ ও ডাক্তারদের অবহেলায় তার মৃত্যু ঘটেছে। 
এ ঘটনাকে নিয়ে মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ের ছাত্রসমাজ পরদিন ক্লাস বর্জন করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায়, বেপরোয়া ওই মটর কারের চালক ও হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের অবহেলা-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার দাবী উঠানো হয়। গাড়ীর চালক ও কর্তব্যরত ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে শীঘ্রই আইনী ব্যবস্থা নেয়ার দাবী উত্থাপন করা হয় প্রতিবাদ সভায়। বলা হয় এ দাবী উপেক্ষিত হলে মৌলভীবাজারের ছাত্র সমাজ কঠোর আন্দোলনের ডাক দেবেন। 
উল্লেখ্য, মহাবিদ্যালয়ের ছাত্রদের সাথে অধ্যাপকগনও প্রতিবাদে অংশ নেন। সূত্র: সৈয়দ নুর আলী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT