1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শৌর্যবীর্যের মহান বিজয় দিবস পালন করলো সর্বস্তরের মানুষ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শৌর্যবীর্যের মহান বিজয় দিবস পালন করলো সর্বস্তরের মানুষ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ১১০৩ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে সর্বস্তরের মানুষ। বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন মৌলভীবাজার সদর আসনের (মৌলভীবাজার-৩) সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মো:শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমানসহ অনেকেই।
এ ছাড়াও জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সিভিল সার্জন, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবি পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, প্রধান ডাকঘর, সৈয়দ শাহ মোস্তফা কলেজ, হোয়াইট পার্ল কলেজ, সদর আওয়ামী লীগ, সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, পাবলিক লাইব্রেরী, ছাত্রশিবির, জালালাবাদ গ্যাস, দোকান কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্থরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে মৌলভীবাজার ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এদিকে মৌলভীবাজার শহরের পৌরসভা, পৌর পার্ক, জেলা পরিষদ, ডাক বাংলো, পাবলিক লাইব্রেরী, শিল্পকলা একাডেমী, সরকারি কলেজ, শিশু একাডেমী সহ সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জায় বর্ণিল হয়ে উঠে জেলা শহর।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপি অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হয় বর্ণাঢ্য কুঁচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরন।
এছাড়াও আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের জন্য মিলাদ মাহফিল, মৌলভীবাজার ষ্টেডিয়ামে স্কুল কলেজ ও ছাত্র ছাত্রীদের সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান ও কাবাডি প্রতিযোগিতা, ঘোড়াদৌড় প্রতিযোগীতা, বিকেলে মৌলভীবাজার ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা, সিম্প্রজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT