1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জলাবদ্ধতায় সহস্রাধিক একর বোরো জমি অনাবাদি - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

জলাবদ্ধতায় সহস্রাধিক একর বোরো জমি অনাবাদি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৭০৯ পড়া হয়েছে

চান মিয়া।।
ছাতক সুনামগঞ্জ

ছাতকে জলাবদ্ধতায় জুনিয়ার হাওরের সহস্রাধিক একর বোরো জমি অনাবাদী থাকার আশংকা দেখা দিয়েছে। দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের শস্যভান্ডার খ্যাত জুনিয়ার হাওরে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে। ঘানিউরা নদী থেকে হাওরের পানি নিস্কাশনের নালাটি এখন পলি মাটিতে ভরাট হওয়ায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা যায়, ২০১৮সলের শুরু থেকে উপজেলার দু’টি ইউনিয়নের জুনিয়ার হাওরে ধনপুর, রাউতপুর, চেচান, বাউর, হরিশ্বরন, হাতধলানী ও টেটিয়ারচর, শাখারুচর, পুরাকাটি ও জালালীচর গ্রামের ৮শতাধিক কৃষক এ হাওরে চাষাবাদ করে আসছেন। প্রায় ৭বছর থেকে হাওরে পানি নিস্কাশনের একমাত্র নালা পলি মাটিতে ভরাট হওয়ায় শুষ্ক মৌসুমে হাওরে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসল উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় কৃষকরা অনাহারে বসবাস করছে।

কৃষকরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে খাল খননের জন্যে বরাদ্ধের আবেদন করলেও কৃষি অফিস তাদেরে কোন সহযোগিতা করেনি। এব্যাপারে ২০১৭সালের ৬ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে হাজি আনা মিয়া, ইখতিয়ার উদ্দিন ও জুয়েল আহমদ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এখন হাওরের কৃষি জমিতে ৫থেকে ৬ফুট পানি রয়েছে বলে কৃষক জানান। শীঘ্রই খাল খনন না করলে জলাবদ্ধতায় হাওরের সব বোরো জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT