1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তারেক রহমানকে ফেরৎ পাঠাতে আওয়ামীলীগের চিঠি - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

তারেক রহমানকে ফেরৎ পাঠাতে আওয়ামীলীগের চিঠি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৭৬৩ পড়া হয়েছে

লণ্ডন।। যুক্তরাজ্য আওয়ামী লীগ চিঠি দিয়েছে বৃটেনের প্রধানমন্ত্রী মিসেস তেরেসা মে’এর কাছে। চিঠির বিষয় বিএনপি নেতা তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান। তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। দুটি মামলায় তার কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছে। কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করার মাধ্যমে তারেক রহমান তাঁর অপরাধের সাজা এড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিএনপি নেতা-কর্মীরা যে হামলা চালিয়েছে, সেটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। এমনি ধরনের কিছু অভিযোগ এনে তারেক রহমানকে পলাতক আসামি উল্লেখ করে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গত মঙ্গলবার ৬ই মার্চ লন্ডন সময় বেলা ২টার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়-এ একজন কর্মকর্তার হাতে চিঠি পৌঁছে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।

আওয়ামীলীগ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে স্মারকলিপি আকারে এ চিঠি দেওয়া হয়। উল্লেখ্য সুদীর্ঘ কাল ধরে বিএনপি’র সিনিওর ভাইসচেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার অবস্থানের এক পর্যায়ে যুক্তরাজ্যে বসবাসের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে সরকার তার আশ্রয়ের প্রার্থনা মঞ্জুর করেছে বলে শুনা গিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT