1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের খারাপ অর্থনীতির চাপই কর্মজীবী মানুষের মানসিক অসুস্থতার কারণ - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

দেশের খারাপ অর্থনীতির চাপই কর্মজীবী মানুষের মানসিক অসুস্থতার কারণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২০ মে, ২০১৮
  • ১৯৮৬ পড়া হয়েছে

লণ্ডন।। দেশের অর্থনীতিতে প্রচণ্ড আকারে চাপ বেড়েই চলেছে আর এ চাপ সইতে হচ্ছে বৃটিশ কর্মজীবী মানুষজনকে। অর্থনীতিতে যেনো পুরোপুরি ঝড় বইছে। বৃটিশ কর্মজীবীমানুষজন সেই ঝড়ের কবলে পড়ে মানসিক রোগীতে পরিণত হতে চলেছে। অর্থনৈতিক এ চাপ ভয়াবহ মহামারির রূপ নিতে চলেছে। এমন কথা বলেছেন বৃটেনের বিরোধী শ্রমিক দলীয় নেতা জেরেমী করবিন। আজ শনিবার ১৯শে মে “স্টেইট অব দি ইকোনমি কন্ফারেন্স”এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘শেরফিল্ড বিল্ডিং’, ‘লণ্ডন ইম্পিরিয়েল কলেজ’ এর ‘গ্রেট হল’এ শ্রমিকদল কর্তৃক  আয়োজিত “স্টেইট অব দি ইকোনমি কন্ফারেন্স”এ(দেশের অর্থনৈতিক অবস্থা বিষয়ক সম্মেলন) তিনি উদ্বোধনী বক্তব্যে এমন অবস্থার কথা তুলে ধরেন। কেনো এমন  অবস্থার সৃষ্টি হয়েছে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দুষ্কর আবাসন বা গৃহায়ন সমস্যা, চাকুরীর নিশ্চয়তাহীনতা, বাড়ন্ত ঋণ আর জীবন যাপন মানের নিম্নগামীতাই এই উদ্বেগ, মানসিক উৎকন্ঠা ও পীড়নের কারণ।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত মানসিক স্বাস্থ্য সেবা খাতে দেশকে বছরে ৯৯বিলিয়ন পাউণ্ড খরচ করতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় হলো- অসুস্থ মানসিক স্বাস্থ্য অর্থনীতির জন্য যতটা না খারাপ, মানসিক স্বাস্থ্য খারাপের জন্য তার চেয়ে বেশী খারপ হয়ে উঠেছে আমাদের বর্তমান অর্থনীতি। অস্থিতিশীল বাজার ব্যবস্থাকে দায়ী করে তিনি বলেন, আমাদের অবশ্যই চলমান বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ ক্ষমতা হাতে নিয়ে তা মানুষের হাতে তুলে দিতে হবে।
সারাদিনব্যাপী বিভিন্ন অধিবেশনে মূখর শ্রমিকদল আয়োজিত উক্ত “অর্থনীতি সম্মেলন”এর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন এমপি রেবেক্কা বেইলি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT