1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অপরাধের এ ঘটনা সকল মাত্রা ছাড়িয়ে গেলো, বৃটিশ-বাংলাদেশী হ্ত্যা! - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

অপরাধের এ ঘটনা সকল মাত্রা ছাড়িয়ে গেলো, বৃটিশ-বাংলাদেশী হ্ত্যা!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৮১২ পড়া হয়েছে

রক্ষক যখন ভক্ষক হয়! মৌলভীবাজারে নবীগঞ্জ এলাকার এক ব্রিটিশ নাগরিক হত্যার অভিযোগ

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জালাল উদ্দিন নামের এক ব্যক্তিতে একটি মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে জেলা শহরের শ্রীমঙ্গল সড়কস্থ “উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের” সম্মুখে নিহতের লাশ পাওয়া গেছে। নিহত জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওই নিরাময় কেন্দ্রের সকল পরিচালনাকারী লাপাত্তা হয়েছে বলেও জানা গেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের তপতিবাগ এলাকার মৃত মোঃ গিয়াস উদ্দিনের পুত্র মাদকসেবি জালাল উদ্দিন ৭/৮ মাস পূর্বে দেশে আসেন। এমন ভয়াল মাদক সেবন থেকে রক্ষা পেতে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। দু’সপ্তাহ চিকিৎসা শেষে গত ২৪ ডিসেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয়। পরবর্তিতে আবার ওই নিরাময় কেন্দ্রে তাকে নিয়ে আসা হয় ।
নিহতের মা রুকসানা আক্তার জানান, গত ৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক নিরাময় কেন্দ্র থেকে মুঠোফোনে জানানো হয়, জালাল অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দিতে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সিলেটের ওই হাসপাতালে গেলে অনেক খোঁজাখুঁজি করে জালালকে পাননি। পরে মৌলভীবাজার এসে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর তাঁর মৃতদেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে তাঁরা খুঁজে পাননি বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় নিহত জালাল এর রাব্বি নামের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর স্ত্রী-সন্তান দেশে থাকতেন বলে জানা গেছে। পরিবারের সদস্য ও স্বজনরা জানিয়েছেন, তাঁরা এই হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ মঙ্গলবার দুপুরে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরবতীতে স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ওই ঘটনার পর থেকে ওই মাদক নিরাময় কেন্দ্রের কাউকে এখনো পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT