1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৯ই জুন বার্মিংহামে মৌলভীবাজারের ৬৭বছর পূর্তির ঐতিহাসিক মিলন মেলা - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

৯ই জুন বার্মিংহামে মৌলভীবাজারের ৬৭বছর পূর্তির ঐতিহাসিক মিলন মেলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৮০২ পড়া হয়েছে


ম‍ুক্তকথা সংবাদকক্ষ।। ১৯৫২ সাল থেকে ২০১৯ সাল। ৬৭ বছর সময়। সুদীর্ঘ এ সময়ে দুনিয়ার কত যে পরিবর্তন হয়েছে তা বলতে গেলে বেহিসেব। এ সময়ের মধ্যে মৌলভীবাজারের মনুতে আর লন্ডনের থেমস নদীতে কত যে জল গড়িয়েছে তাও বেহিসেব।
অনেক কিছুরই হিসেব না রাখলেও ভাল কাজের হিসেব ও হদিস রাখতে মানুষ ভুল করেনা। তাই দেখা যায় ৬৭ বছর পর বার্মিংহামের মৌলভীবাজারীগন ঠিকই স্মরণ রেখেছেন তাদের পূর্বসূরীদের কল্যাণকামী কাজ সমূহকে। সুদীর্ঘ ৫/৬ যুগের ব্যবধানও পারেনি মানুষকে ভুলাতে। মুছাতে পারেনি তাদের মন থেকে পূর্বসূরী প্রিয়জনদের মানবকল্যাণী আন্দোলনের কথা। 
১৯৫২ সাল, বাঙ্গালী জীবনে এক ঐতিহাসিক মাইল ফলক। এ সনেই সংগঠিত হয়েছিল মহান ভাষা আন্দোলন। ভাষার জন্য জীবন দিয়েছিলেন উর্দূভাষী পাকিস্তানীদের হাতে সালাম, বরকত, রফিক ও জব্বার। ঠিক এ বছরই বার্মিংহামের বাঙ্গালীগন প্রতিষ্ঠা করেন “বার্মিংহাম মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিল”। 
আগামী ৯ই জুন রোববার ২০১৯ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারবাসীর হৃদয়ের সম্মিলন। সম্মিলনকে সবদিক থেকে স্বার্থক করে তোলার জন্য আয়োজনকারীরা বৃটেনের মৌলভীবাজারী অধ্যুষিত এলাকা সমূহে যোগাযোগ করে চলেছেন নিরন্তর। তারা চান সম্মিলনীটি আরো দশটি ব্যবসায়িক সম্মিলনীর মত না হয়ে একটি অর্থবহ মিলনমেলা হয়ে উঠুক। যার সুফল শুধু মৌলভীবাজারের মানুষজন নয় বৃহৎ যুক্তরাজ্যের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষই ভোগ করতে পারবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT