1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার সরকারি কলেজে “পাই” ক্লাবের নতুন কমিটি - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মৌলভীবাজার সরকারি কলেজে “পাই” ক্লাবের নতুন কমিটি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ২৬৮০ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের নিজস্ব সংগঠন “পাই ক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি কলেজের গণিত বিভাগের হলরুমে অভিষেক অনুষ্ঠানে গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আহমদ সাদীকে সভাপতি ও সুদীপ্ত দাসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিঠি ঘোষণা করা হয়৷ পরে গণিত বিভাগের সহকারি অধ্যাপক সত্যজিৎ দেব এর সভাপতিত্বে ও পাই ক্লাবের সভাপতি আহমদ সাদী ও আল আমিন-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।
অভিষেকে প্রধান অতিথি বলেন, ছাত্র-ছাত্রীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে ২০৪১এর আগামীর বাংলাদেশ গড়ার যোগ্যতা সম্পন্ন ও নেতৃত্ব গঠন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহমেদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাকির হোসেন, গণিত বিভাগের প্রভাষক জাফর হোসেন মোল্লা ও মুক্তা দাস।
অনুষ্ঠানের শেষে অতিথিদের নিয়ে ক্লাবের সভাপতি ও সেক্রেটারি কেক কেটে “(পাই) ক্লাব”এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন৷ এসময় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়ন্তী, মৌ, নাজিবা, উত্তম, তারেক, ঈশিতা, নাবিল, সুশান্ত, শান্ত, কমলেশ, আয়াতউল্লাহ, মীম, লিটন, নিহা, ওয়াসিম, বখতিয়ার, সুষ্মিতা, সুমাইয়া, রাহি, ফাহিমা প্রমুখ।
প্রধান অতিথি অভিষিক্ত ক্লাবের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT