1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আন্তর্জাতিক কারাতে বিচারক সেনসি জুয়েল স্মরণে সভা ও দোয়া - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

আন্তর্জাতিক কারাতে বিচারক সেনসি জুয়েল স্মরণে সভা ও দোয়া

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার কারাতে পরিবারের আয়োজনে আন্তর্জাতিক কারাতে বিচারক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের প্রশিক্ষক সেনসি হুমায়ূন কবির জুয়েলের স্মরণে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে শুক্রবার(১৪ আগষ্ট) বিকাল ০৫:০০ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশের কারাতে অঙ্গনে ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারি। বাংলাদেশের কারাতের লিজেন্ডখ্যাত এই মহাবীরের অকাল বিদায় মেনে নিতে পারছেন না কারাতে প্রেমিরা। বাংলাদেশের কারাতে খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্টিত করতে হুমায়ূন কবির জুয়েলের ছিল বিশেষ অবদান। তার এ শূন্যতা পূরণ হবার নয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যার অন্তর্গত আনসার ব্যাটালিয়নের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর সংযুক্ত প্রশিক্ষণ ক্রীড়া শাখায় কর্মরত ছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে বিচারক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক বেশ ক’টি কারাতে কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৬শে মে মঙ্গল বার সকাল ৮টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাও: সামছুল ইসলাম। উক্ত দোয়া মাহফিলে পরিচালনা করেন সেনসি মো: ইমরান।উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সেনসি সৈয়দ মেহবুব মোর্শেদ,সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী, সালেহ এলাহি কুটি, গিয়াস আহমেদ,দুরুদ আহমেদ, মোসাইদ আহমেদ, অতিথি, অভিবাবক, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খীরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT