1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বগুড়া-৭ আসনের সাংসদকে জাতীর সামনে ক্ষমা চাইতে বাধ্য করার আহবান জাসদের - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

বগুড়া-৭ আসনের সাংসদকে জাতীর সামনে ক্ষমা চাইতে বাধ্য করার আহবান জাসদের

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৮০৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার এক বিবৃতিতে মহান জাতীয় সংসদে গত ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ(সংশোধন) বিল-২০২০ এর উপর আলোচনায় অংশ নিয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের নারী বিদ্বেষী বক্তব্যের নিন্দা এবং এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার করার দাবি করেছেন।
তারা বলেন, জাতীয় সংসদে তেঁতুল তত্ত্বের পক্ষে ওকালতি তথা নারী স্বাধীনতা, নারীর স্বাধীনভাবে চলাফেরা, নারীর জীবিকা অর্জণের জন্য অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ, নারীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু দুঃখজনকই নয় জাতীয় সংসদের জন্য চরম অবমাননাকরও বটে। তারা উক্ত সংসদ সদস্যকে সংসদ ও জাতির সামনে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার জন্য জাতীয় সংসদের স্পীকার ও হুইপদের প্রতি আহবান জানান।
অনুরূপ পৃথক বার্তায় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা গত ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল-২০২০ এর উপর আলোচনায় অংশ নিয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের নারী বিদ্বেষী বক্তব্যের নিন্দা এবং এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি করেছেন। সূত্র: সমতা২৪.কম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT