1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত ড্রাইভার আব্দুর রউফ এর মৃত্যুতে মন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত ড্রাইভার আব্দুর রউফ এর মৃত্যুতে মন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৩৯৫ পড়া হয়েছে
ঢাকা, ৩ নভেম্বর ২০২১ (বুধবার)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এর ব্যক্তিগত ড্রাইভার আব্দুর রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, “মরহুম আব্দুর রউফ সুদীর্ঘ ২৭ বছর ব্যক্তিগত ড্রাইভার হিসেবে আমার পরিবারের সাথে থেকে বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। সময়ে অসময়ে, রাত অথবা দিনে যেকোনো পরিস্থিতিতে নিজ কর্তব্য পালনে সে ছিলো অবিচল। তার মতো একজন নিবেদিতপ্রাণ সহকারীর অকালমৃত্যু সত্যিই বেদনার।”

পরিবেশমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত ড্রাইভার আব্দুর রউফ ৩ নভেম্বর রাত সাড়ে ১১ টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মাননীয় পরিবেশমন্ত্রী একাধিকবার তার চিকিৎসার খোঁজ খবর নিতে সশরীরে হাসপাতালে গিয়েছেন। মৃত্যুকালে আব্দুর রউফ ৩ মেয়ে ২ পুত্র এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। তথ্যসূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT