1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ কেমন বর্বরতা! একজন মানুষকে পিটিয়ে হত্যা!! - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এ কেমন বর্বরতা! একজন মানুষকে পিটিয়ে হত্যা!!

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৫৫ পড়া হয়েছে

জাকির হোসেন, মৌলভীবাজার॥ মৌলভীবাজারে একজন ব্যবসায়িকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানাযায় যে পুর্ব শত্রুতার জের ধরে ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াস নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভুজবল গ্রামের মৃত খোকা চন্দ্র দাশের ছেলে ব্যবসায়ী সজল চন্দ্র দাসকে গোপাল দাস ও তার দলের লোকজন পিটিয়ে হত্যা করে।
সরেজমিনে গিয়ে জানাযায় যে এক সপ্তাহ আগে সজল দাসের বাড়ির সামনের সরকারি রাস্তার পাশের গাইড ওয়ালের নিচ থেকে মাটি তুলে নিয়ে যায় গোপাল দাস। সেই মাটি তুলে নিয়ে যাবার সঙ্গে সঙ্গেই গাইড ওয়ালটি ধসে পড়ে যাওয়ার কারনে সরকারি রাস্তাটির স্থায়ীত্ত হুমকির সমমুখীন হয়ে পড়ার আশংকায় আছে বলে সজল দাসের বড় ভাই কানাই দাস প্রতিবাদ জানালে গোপাল দাস ও তার লোকজন খোকা দাসকে আক্রমন করে মারধর করে। খোকা দাসের আর্তচিৎকারে প্রতিবেশী লোকজন এসে খোকা দাসকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং ৩/৪ দিন চিকিৎসা শেষে গতকাল খোকা দাস বাড়িতে যাবার পরই গোপাল দাস ও তার লোকজন রাত সাড়ে নয়টার দিকে তার ছোট ভাই সজল দাসকে রাস্তায় আক্রমন করে এবং এক পর্যায়ে সজল দাস মারা যান।

স্থানীয়রা জানান সজল দাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারা পাশা বাজারের রানা সু স্টোরের মালিক। সজল দাস প্রতিদিনের মতো রবিবার দোকান বন্ধ করে বাড়িতে আসার আগে অফিস বাজারে যান এবং সেখান থেকে রাত নয়টার দিকে বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দিলে কিছু দুর যাওয়ার পর ভুজবল নোয়া গাও নামক স্থানে মোঃ সাহনুর মিয়ার বাড়ির সম্মুখে আসার সঙ্গে সঙ্গেই আগে থেকেই ওতপেতে থাকা গোপাল দাস ও তার লোকজন সজল দাসকে আক্রমণ করিলে ঘটনাস্থলেই সজল দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা যায়।
স্থানীয় প্রতিবেশিরা সাথে সাথে মৌলভীবাজার সদর থানা পুলিশকে খবর দিলে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সজল দাসের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান যে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত সজল দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার ২৫০ সয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি বলেন আইনের উর্ধে কেউ নয় অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT