1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শুভ ফাল্গুনের সরস্বতীপূজা উদযাপন - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শুভ ফাল্গুনের সরস্বতীপূজা উদযাপন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৭৯ পড়া হয়েছে

কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের বেনীরাস

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা উদযাপন করা হয়। তবে এ উপলক্ষে মাধবপুরের শিঁববাজারে মনিপুরী সম্প্রদায়ের বেনীরাস করেন ভক্তরা। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অনুষ্ঠিত হয় সরস্বতী পূঁজা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। মণিপুরীদের দৈনন্দিন জীবনের অনেকটা জায়গা দখল করে আছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। আদিকাল থেকেই মনিপুরীরা মহা-রাসলীলা করেন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে হরিকুমার সিংহ ব্যক্তিগত উদ্যোগে সরস্বতীর পূজা উদযাপন উপলক্ষে বেনীরাসের আয়োজন করেন। বেনীরাসটি চলে রাত দশটা পর্যন্ত।
উল্লেখযোগ্য, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হবে সরস্বতী পূজা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT