1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মারা গেলেন মৌলভীবাজারের মুয়িম-পাপিয়া দম্পতি - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মারা গেলেন মৌলভীবাজারের মুয়িম-পাপিয়া দম্পতি

মুক্তকথা সংবাদকক্ষ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০১৯ পড়া হয়েছে

যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী স্বামী-স্ত্রী দু’জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহত স্ত্রী’র নাম পাপিয়া বেগম এবং তার বাড়ী মৌলভীবাজারের বাজরাকোনা গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহাম শহরের সন্নিকটে রেডিচ মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটির সূত্রপাত ঘটে।ঘটনাস্থলেই প্রাণ হারান পা‌পিয়া বেগম(৩৭) এবং তার স্বামী আব্দুর রহমান মু‌য়িম(৪৫)কে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্মুলেন্স করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন।
নিহত এ দম্পতি মৃত্যুকালে চার সন্তা‌ন সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আব্দুর রহমান মু‌য়িমের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে এবং তার স্ত্রী পা‌পিয়া বেগমের মূল বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে। মহামারী করোনার মাঝে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এ দম্পতির মৃত্যু বার্মিংহাম তথা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাকহীন শোকের নীরবতা নেমে আসে। সূত্র: মাহমুদুর রহমান

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT