1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন প্রবাসীর বদান্যতায় কাউয়াদিঘী হাওরে রাস্তা সংস্কার - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

একজন প্রবাসীর বদান্যতায় কাউয়াদিঘী হাওরে রাস্তা সংস্কার

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১১৮৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাওর কাউয়াদিঘীর পূর্বাঞ্চলের কৃষকরা হাওরে চলাচলের জন্য রাস্তা সংস্কার করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম বাচ্ছু। এতে আন্দিত স্থানীয় কৃষক, খামারী ও রাখালরা। বাচ্ছু উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইসমাইল মিয়া’র ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ও মনসুর নগর ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ হাওরে চলাচলের জন্য কোন রাস্তা না থাকায় যুগ যুগ ধরে তাদের দূর্ভোগ পুয়াতে হচ্ছে। খেতের জমিতে কাজ করতে ও মাঠে গরু মহিষ চড়াতে হয় অনেক কষ্ট করতে হয় এ অঞ্চলের মানুষের। তারা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে একাধিক বার এ রাস্তাটি সংস্কারের জন্য যোগাযোগ করলেও এর কোন সুরাহ পাননি। সর্বশেষে জহিরুল ইসলাম বাচ্ছু তার নিজস্ব অর্থে কুবজার এলাকায় এ রাস্তা তৈরি করে দেন। এতে আনন্দিত এলাকার কৃষক, রাখাল ও সাধারন মানুষ।
কৃষক শাহাজান মিয়া, সেপুর সহ অনেকেই বলেন, হাওরে চলাচলের রাস্তার জন্য আমরা অনেক কষ্ট করেছি। এখন রাস্তাটি হওয়ায় আমাদের কষ্ট কিছুটা হলেও কমে আসবে। একাধিক খামারী ও রাখাল বলেন, আমরা প্রতিদিন গরু মহিষ নিয়ে হাওরে খোলা মাঠে চড়াতে যাই। কিন্তু কোন রাস্তা না থাকার কারনে অনেক সমস্যা হতো। কোথায়ও কোথায়ও পানি ও কাঁদা দিয়ে নিয়ে যেত হত।
যুক্তরাজ্য প্রবাসি জহিরুর ইসলাম বাচ্ছু বলেন, কুবঝার এলাকার শস্যসুতা থেকে দিকলা গাং পর্যন্ত কোনো কোন রাস্তা নাই। হাওরে বোর ফসল বুনতে ও হাওর থেকে ধান আনতে চরম দূর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ প্রতি বছর। রাখালরা মাঠে গরু, মহিষ নিয়ে যেতে কষ্টে পড়েন। এ সব সমস্যার বিষয় নিয়ে এলাকার লোকজন আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের ন্যায্য দাবির কথা ভেবে তাদের কষ্ট লাঘবের জন্য আমার সাধ্য মত চেষ্টা করেছি রাস্তাটা করে দিতে। এর আগেও সুরুফুরা একটি রাস্তায় ছোট সেতু না থাকায় পথচারীরা অনেক সমস্যায় ভুগছেন, আমি সেখানেও সাধারণ মানুষের কথা ভেবে ছোট সেতু করে দিয়েছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT