1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী ও প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সংস্থার অভিজ্ঞতা বিনিময় - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী ও প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সংস্থার অভিজ্ঞতা বিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৯০ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার(১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইউছুবপুরস্থ কারিতাস টেকনিক্যাল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী।

কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্প এর আয়োজনে ও প্রতিষ্ঠানের সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো: মখলিছুর রহমান এর সভাপতিত্বে এসডিডিবি প্রকল্পের এনিমেটর ফাসবন পলেং ও জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারী প্রতিষ্ঠান এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পস্কজ ঘোষ দস্তিদার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।

অভিজ্ঞতা বিনিময় সভায় আগত অন্যান্য অতিথিরা উল্লেখিত এই কর্মসুচি বিষয়ে তাদের গুরুত্বপুর্ণ মতামত ব্যক্ত করেন এবং এর বাহিরেও বিশেষ করে পথশিশুদের বিপদগামীতার কথা উল্লেখ করে, তাদের বিষয়ের প্রয়োজনীয় কোন প্রকল্প নেওয়া যায় কিনা সে বিষয়ে অনুরোধ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী জানান, সরকার তার অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছেন।

তিনি আরো জানান, তারা সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাভবান হচ্ছেন। এখন এই দুই ক্যাটাগরিতে সুযোগ-সুবিধা নিতে লোক খুঁজে পাচ্ছেন না বলে জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT